BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
হামলা থেকে উদ্ধারের পর সিক্রেট সার্ভিসের প্রশংসা করলেন ট্রাম্প
নিরাপত্তাকর্মীরা দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, "এর চেয়ে বেশি বিপজ্জনক কোনো পেশা আছে, এটা আমি কল্পনাও করতে পারি না"। রোববার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, গুলি চালানোর ঘটনায় ট্রাম্প ও তার মন্ত্রিসভার সদস্যরা 'একটি হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন'।
পত্রিকা: 'আ'লীগের হেভিওয়েটদের তদন্তে আরো তিন মাস সময়'
সোমবার ২৭শে এপ্রিল ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় জ্বালানি তেলের সংকট ও এর প্রভাব নিয়ে খবরাখবর প্রধান্য পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে রাজনীতিসহ বিভিন্ন বিষয়ের খবর।
আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
রাজ্যের প্রধান দুটি রাজনৈতিক দলের নির্বাচনী কৌশল নির্ধারণ ও বাস্তবায়নের ভার দলের নেতাদের হাত থেকে একেবারেই ছিটকে গেছে, পুরো জিনিসটা এখন পরিচালনা করছে দুটি তথাকথিত 'বহিরাগত' সংস্থা। যার একটি হল আই-প্যাক, অপরটি 'আইটি সেল'।
নিরাপত্তা বেষ্টনি ভেঙে যাওয়ায় নৈশভোজ পুনরায় শুরু করা অসম্ভব ছিল: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লানচে বলেছেন, ‘প্রাথমিক’ তথ্য অনুযায়ী, প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছিলেন হামলাকারী, যার মধ্যে “সম্ভবত” প্রেসিডেন্টও ছিলেন। মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, হামলাকারী ব্যক্তি একটি নামকরা প্রতিষ্ঠান থেকে স্নাতক শেষ করার পর শিক্ষকতা পেশায় ছিলেন। এদিকে বাংলাদেশে বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
হঠাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী?
গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে হামলা, সংঘর্ষ ও অস্থিরতা দেখা যাচ্ছে। ক্যাম্পাসগুলোর এই পরিস্থিতি নিয়ে কথার লড়াই গড়িয়েছে জাতীয় সংসদেও।
সরকারের অব্যবস্থাপনাই সংকট বাড়াচ্ছে?
বাংলাদেশে জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদনে, দ্রব্যমূল্যে এবং সর্বোপরি অর্থনীতিতে। প্রশ্ন উঠছে সরকারের ব্যবস্থাপনা নিয়ে।
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে নারী ভোটারের উচ্চ উপস্থিতি কী ইঙ্গিত দিচ্ছে?
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটে নারীদের ভোটের হার পুরুষদের ছাপিয়ে গেছে। ২৩শে এপ্রিল সন্ধ্যায় ভারতের নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের প্রথম দফা ভোট গ্রহণে ভোটের হার ছিল ৯১.৭৮%।
সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। প্রচণ্ড গুলির শব্দের সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা চিৎকার করে সবাইকে টেবিলের নিচে আশ্রয় নিতে বলছিল চিৎকার করে বলেছিল। আমন্ত্রিত অতিথিদের কেউ মেঝেতে লুটিয়ে পড়েন, কেউ আবার আশ্রয় নেন টেবিলের নিচে।
পাকিস্তান ছাড়লেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, উইটকফ ও কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করলেন ট্রাম্প
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সাক্ষাতের পর ইসলামাবাদ ছেড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আর আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন না।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
'ফুয়েল লোডিং' কী, রূপপুর থেকে কবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে?
পারমাণবিক চুল্লিতে 'ফুয়েল লোডিং' এর জন্য কমিশনিং লাইসেন্স পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এর মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এই বিদ্যুৎকেন্দ্রে কি উৎপাদন শুরু হচ্ছে? জাতীয় গ্রিডের মাধ্যমে এই বিদ্যুৎ কবে সাধারণ মানুষের কাছে পৌঁছাবে?
'বাংলাদেশি' তকমা দিয়ে হেনস্তা আরও বাড়ার আশঙ্কা পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়া মুসলমানদের
ভারতের পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ শুরু হবে দুদিন পরে। তবে এই নির্বাচনের আগে ভোটাধিকার হারিয়েছেন লাখ লাখ মানুষ। সর্বাধিক নাম বাদ পড়েছে মুসলমান অধ্যুষিত আসনগুলোর কয়েকটিতে।
মমতা থেকে মোদী- পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যারা
পশ্চিমবঙ্গের নির্বাচনে পাঁচজন ব্যক্তিত্ব ও রাজনৈতিক জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন?
মধ্যপ্রাচ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোর বিশাল তেল ও গ্যাসের সম্পদ একইসঙ্গে তাদের জন্য যেমন আশীর্বাদ, তেমনি অনেক পরীক্ষার মুখোমুখিও করেছে। লক্ষ লক্ষ বছর ধরে চলা ভূতাত্ত্বিক প্রক্রিয়া এই অঞ্চলটিকে বৈশ্বিক জ্বালানি কেন্দ্রে পরিণত করেছে।
হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে
ইরান জানে, এই প্রণালি নিয়ন্ত্রণ করতে পারলে তা প্রচলিত সামরিক সংঘাতের চেয়ে বেশি কৌশলগত সুবিধা এনে দিতে পারে।

















































